Song of Solomon 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চল, খুব ভোরে উঠে আঙ্গুর-ক্ষেতে যাই, দেখি, আঙ্গুরলতা পল্লবিত হয়েছে কি না, তাতে মুকুল ধরেছে কি না, ডালিম ফুল ফুটেছে কি না; সেখানে তোমাকে আমার মহব্বত নিবেদন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই, দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না, তা মঞ্জরিত হল কি না, আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চল, প্রত্যূষে উঠিয়া দ্রাক্ষাক্ষেত্রে যাই, দেখি, দ্রাক্ষালতা পল্লবিত হইয়াছে কি না, তাহার মুকুল ধরিয়াছে কি না, দাড়িম্ব পুষ্প ফুটিয়াছে কি না; সেখানে তোমাকে আমার প্রেম প্রদান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চল, প্রত্যুষে উঠিয়া দ্রাক্ষাক্ষেত্রে যাই, দেখি, দ্রাক্ষালতা পল্লবিত হইয়াছে কি না, তাহার মুকুল ধরিয়াছে কি না, দাড়িম্ব পুষ্প ফুটিয়াছে কি না; সেখানে তোমাকে আমার প্রেম প্রদান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই, দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না, তাতে ফুল ধরেছে কি না আর ডালিমের ফুল ফুটেছে কি না; আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই, দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না, তাতে ফুল ধরেছে কি না আর ডালিমের ফুল ফুটেছে কি না; আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগরিত হব পোহালে রজনী যাব আমাদের দ্রাক্ষাকুঞ্জবনে, দেখব সেথায় দ্রাক্ষালতাগুলি মঞ্জরীত হয়েছে কি না, পাপড়ি মেলেছে কি না কুসুমকলি, কুসুমিত হয়েছে কি না ডালিম শাখা! সেথায় আমি তোমায় উজাড় করে দেব প্রেম আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসো আমরা তাড়াতাড়ি উঠে দ্রাক্ষা ক্ষেতে যাই| চল আমরা দেখি দ্রাক্ষার মুকুল ধরেছে কি না| চল আমরা দেখি কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে কি না, ডালিমের গাছে মঞ্জরী ধরেছে কি না| সেখানে তোমাকে আমি আমার প্রেম দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চল আমরা ভোর বেলায় উঠে আঙ্গুর ক্ষেতে যাই, আমরা গিয়ে দেখি আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা, তাতে ফুল ফুটেছে কিনা এবং ডালিমের ফুল ফুটেছে কিনা, সেখানেই আমি তোমাকে আমার ভালবাসা দেব।