Song of Solomon 7:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দূদাফল সৌরভ বিস্তার করছে; আমাদের দুয়ারে দুয়ারে নতুন ও পুরানো সমস্ত রকম উত্তম উত্তম ফল আছে; হে আমার প্রিয়, আমি তোমারই জন্য তা রেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চারপাশে এখন দূদাফলের সৌরভ, আর আমাদের দোরগোড়াতেই আছে নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য, হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দূদাফল সৌরভ বিস্তার করিতেছে; আমাদের দুয়ারে দুয়ারে নবীন ও পুরাতন সর্ব্বপ্রকার উত্তম উত্তম ফল আছে; হে আমার প্রিয়, আমি তোমারই নিমিত্ত তাহা রাখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দূদাফল সৌরভ বিস্তার করিতেছে; আমাদের দুয়ারে দুয়ারে নবীন ও পুরাতন সর্বপ্রকার উত্তম উত্তম ফল আছে; হে আমার প্রিয়, আমি তোমারই নিমিত্ত তাহা রাখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দূদাফল তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; তাজা ও পাকা সব রকম ভাল ভাল ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই এই সব রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দূদাফল তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; তাজা ও পাকা সব রকম ভাল ভাল ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই এই সব রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুগন্ধি ফুলের মধুর সুবাসে, আর রসাল ফলের সুরভিতে সুরভিত হবে তুমি আমার দেহলিতে। প্রিয়তম, আমি সাজিয়ে রেখেছি ডালা তোমারই তরে, পুরাতন রূপে রসে, নবতর সম্ভারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূদাফল গন্ধ বিস্তার করছে এবং সমস্ত ফলই আমার দুয়ারে আছে| প্রিয়তম আমার, আমি তোমার জন্য নানা মনোরম জিনিস সংগ্রহ করে রেখেছি| নতুন এবং পুরাতন নানা জিনিস!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দূদাফল তাদের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; নতুন এবং পুরানো সব রকম বাছাই করা ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই সেইগুলি জমা করে রেখেছি ।