Song of Solomon 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত, যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই। তোমার কোমর এমন গমের আঁটির মত, যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো, যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না। তোমার কটিদেশ যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দেহ এমন গোল বাটীর ন্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির ন্যায়, যাহা শোশন-পুষ্পশ্রেণীতে শোভিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দেহ এমন গোল বাটির ন্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির ন্যায়, যাহা শোশন-পুষ্প শ্রেণীতে শোভিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নাভি দেখতে গোল পাত্রের মত যার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না। তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মত যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নাভি দেখতে গোল পাত্রের মত যার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না। তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মত যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নাভিকুণ্ড যেন সুরায় উচ্ছল এক সুগোল পানপাত্র, কটিদেশ যেন কুমুদ কমলে ঘেরা গোধূমের স্তূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার নাভি গোলাকার পাত্রের মত, তা যেন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে| তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নাভি দেখতে গোল বাটির মত যার মধ্যে কখনো মেশানো আঙ্গুর রসের অভাব হয় না। তোমার উদর গমের স্তূপের মত, যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।