Song of Solomon 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত; তোমার নয়নযুগল হিশ্‌বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত; তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত, যা দামেস্কের দিকে মুখ করা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার। তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের পাশে অবস্থিত হিষ্‌বোনের সরোবরগুলির মতো। তোমার নাক যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার গলদেশ গজদন্তময় উচ্চ গৃহের ন্যায়; তোমার নয়নযুগল হিশ্‌বনের বৎ-রব্বীম পুরদ্বার-সমীপস্থ সরোবরগুলির ন্যায়; তোমার নাসিকা লিবানোনের সেই উচ্চ গৃহের ন্যায়, যাহা দম্মেশকের দিকে সম্মুখীন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার গলদেশ গজদন্তময় উচ্চ গৃহের ন্যায়; তোমার নয়নযুগল হিষ্‌বনের বৎ-রব্বীম পুরদ্বার-সমীপস্থ সরোবরগুলির ন্যায়; তোমার নাসিকা লিবানোনের সেই উচ্চগৃহের ন্যায়, যাহা দম্মেশকের দিকে সম্মুখীন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা, তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের ফটকের কাছে হিষ্‌বোনের পুকুরগুলোর মত। তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করা লেবাননের উঁচু পাহারা-ঘর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা, তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের দরজার কাছে হিষ্‌বোনের পুকুরগুলোর মত। তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করা লেবাননের উঁচু পাহারা-ঘর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তব মরাল গ্রীবা যেন গজদম্ভের শুভ্র মিনার, নয়নদুটি যেন বাথ-রাব্বিমে প্রবেশ পথের পাশে হেশবোনের সেই সরোবর। দামাসকাসের প্রহরায় দণ্ডায়মান লেবাননের মিনারের মত সুন্দর নাসিকা তোমার
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার কণ্ঠদেশ হাতির দাঁতের স্তম্ভের মত| তোমার দুটি চোখ বৎ-রব্বীমের দ্বারবর্তী হিশ্বনের সরোবরের মতই সুন্দর| তোমার নাক লিবানোনের সেই স্তম্ভের মত যে স্তম্ভ দম্মেশকের দিকে চেয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার গলা হাতির দাঁতের উঁচু দুর্গের মত, তোমার চোখগুলি হিশবনের বৎ-রব্বীমের ফটকের কাছে সরোবরের মত। তোমার নাক লিবানোনের উঁচু দুর্গের মত, যা দম্মেশকের দিকে তাকিয়ে আছে।