Song of Solomon 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পর্বতের মত; তোমার মাথার কেশপাশ বেগুনী রংয়ের মত, তোমার কেশপাশে বাদশাহ্ বন্দী আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট। তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা, যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দেহের উপর তোমার মস্তক কর্ম্মিলের ন্যায়; তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙ্গের ন্যায়, তোমার কেশদামে রাজা বন্দি আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দেহের উপর তোমার মস্তক কর্মিলের ন্যায়; তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙ্গের ন্যায়, তোমার কেশদামে রাজা বন্দি আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; চক্চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল; সেই চুলের গোছায় রাজা বন্দী হয়ে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শরীরের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; চক্চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল; সেই চুলের গোছায় বাদশাহ্ বন্দী হয়ে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুন্নত মস্তক তোমার যেন উচ্চশীর্ষ কার্মেল পর্বত, সুচিক্কণ কেশরাশি গুচ্ছ গুচ্ছ রেশম সম্ভার! রাজাও বাঁধা পড়ে ঐ রূপের মাধুরীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মাথা কর্ম্মিল পর্বতের মত| তোমার মাথার চুল রেশমের মত| তোমার দীর্ঘ দোলায়িত চুল রাজাকে পর্যন্ত আকৃষ্ট করে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; তোমার মাথার চুল ঘন বেগুনী রঙের। সেই চুলের বেনীতে রাজা বন্দী হয়ে আছেন।