Song of Solomon 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, আমি খেজুর গাছে উঠবো, আমি তার ফলের ছড়া ধরবো; তোমার কুচযুগ আঙ্গুর ফলের গুচ্ছস্বরূপ হোক, তোমার নিশ্বাসের গন্ধ আপেলের মত হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব; এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।” তোমার স্তনদ্বয় হয়ে উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ, তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, আমি খর্জ্জুর বৃক্ষে উঠিব, আমি তাহার বাগুড়া ধরিব; তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হউক, তোমার নিঃশ্বাসের আঘ্রাণ নাগরঙ্গের ন্যায় হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, আমি খর্জুর বৃক্ষে উঠিব, আমি তাহার ছড়া ধরিব; তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হউক, তোমার নিঃশ্বাসের আঘ্রাণ নাগরঙ্গের ন্যায় হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব, আমি তার ফল ধরব।” তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা, তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব, আমি তার ফল ধরব।” তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা, তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই গাছ থেকে আমি পেড়ে আনব তার ফলসম্ভার। আমার নয়নে তোমার স্তনযুগল যেন গুচ্ছ গুচ্ছ রসাল দ্রাক্ষাফল, আপেলের মধুর সুগন্ধ আসে তোমার নিঃশ্বাসে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই গাছে চড়তে চাই, এবং আমি তার ডাল ধরতে চাই| তোমার বক্ষযুগল দ্রাক্ষার থোকার মত সুগন্ধিময় হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ভাবলাম, “আমি সেই খেজুর গাছে উঠতে চাই, আমি তার ডাল ধরব।” তোমার বুক দুটি আঙ্গুরের থোকার মত হোক এবং তোমার নিঃশ্বাসের সুগন্ধ আপেলের মত হোক।