Song of Solomon 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার তালু উত্তম আঙ্গুর-রসের মত হোক, যা সহজে আমার প্রিয়ের গলায় নেমে যায়, নিদ্রাগতদের ওষ্ঠ দিয়ে সরে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম। এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক, যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর বেয়ে ধীরে প্রবাহিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার তালু উত্তম দ্রাক্ষারসের ন্যায় হউক, যাহা সহজে আমার প্রিয়ের গলায় নামিয়া যায়, নিদ্রাগতদের ওষ্ঠ দিয়া সরিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার তালু উত্তম দ্রাক্ষারসের ন্যায় হউক, যাহা সহজে আমার প্রিয়ের গলায় নামিয়া যায়, নিদ্রাগতদের ওষ্ঠ দিয়া সরিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস। সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক, যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়ে আংগুর-রস সহজে চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস। সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক, যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়ে আংগুর-রস সহজে চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুমধুর সুরা যেন মুখচন্দ্রিমা তব। সেই সুরা তবে হোক প্রবাহিত মোর প্রিয়ের অধরে অবাধে অঝোরে হোক প্রবাহিত তব দন্তরুচি কৌমুদী ঘিরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মুখের স্বাদ যেন হয় শ্রেষ্ঠ দ্রাক্ষারসের মত| দ্রাক্ষারস ওষ্ঠাধর ও দাঁতের ওপর দিয়ে গড়িয়ে আমার প্রেমের ওপর ঝরে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মুখ সবচেয়ে ভাল আঙ্গুর রসের মত হোক, সোজা আমার প্রিয়ার গলায় নেমে যাক, যেমন আমাদের ঠোঁট এবং দাঁতের মধ্য দিয়ে বয়ে যায়।