Song of Solomon 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা, তুমি যদি আমার ভাইয়ের মত হতে, যে আমার মাতার স্তন্য পান করতো, তবে আমি তোমাকে সড়কে পেলে চুম্বন করতাম, তবুও কেউ আমাকে তুচ্ছ করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে আমার সহোদর ভাইয়ের মতো! তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে, আমি তোমাকে চুম্বন করতাম, তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে, যে আমার মাতার স্তন্য পান করিত, তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে, যে আমার মাতার স্তন্য পান করিত, তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহা, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি তোমাকে বাইরে পেলেও চুম্বন করতে পারতাম, কেউ আমাকে কিছু বলতে পারত না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহা, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি তোমাকে বাইরে পেলেও চুম্বন করতে পারতাম, কেউ আমাকে কিছু বলতে পারত না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি মোর সহোদর হতে, লালিত হতে যদি মোর জননীর স্তন সুধায়, তবে পথের মাঝে তোমায় চুম্বন করলেও মনে করত না কেউ কিছুই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি আমার ভাইয়ের মত হতে, যে আমার মায়ের স্তন্য পান করেছে, তাহলে আমি যদি তোমাকে বাইরে দেখতে পেতাম, আমি তোমাকে চুম্বন করতাম এবং তখন কেউই কিন্তু আমাকে ঘৃণা করত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মনের ইচ্ছা এই যে, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি যখন তোমাকে বাইরে দেখতাম, আমি তোমাকে চুম্বন করতে পারতাম এবং কেউ আমাকে কিছু বলতে পারত না;