Song of Solomon 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাল্-হামোনে সোলায়মানের একটি আঙ্গুরক্ষেত ছিল, তিনি তা কৃষকদেরকে জমা দিয়েছেন; তার ফলের মূল্য হিসেবে প্রত্যেকে এক এক হাজার মুদ্রা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল; যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন। এর ফলের জন্য তাদের মাথাপিছু দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাল্-হামোনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তিনি তাহা কৃষকদিগকে জমা দিয়াছেন; তাহার ফলের মূল্য প্রত্যেকে এক এক সহস্র মুদ্রা দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাল্-হামোনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তিনি তাহা কৃষকদিগকে জমা দিয়াছেন; তাহার ফলের মূল্য প্রত্যেকে এক এক সহস্র মুদ্রা দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাল্-হামোনে শলোমনের একটা আংগুর ক্ষেত আছে; তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন। তার ফলের দাম হিসাবে প্রত্যেককে বারো কেজি রূপা দিতে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাল-হামোনে সোলায়মানের একটা আংগুর ক্ষেত আছে; তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন। তার ফলের দাম হিসাবে প্রত্যেককে বারো কেজি রূপা দিতে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেল-হামোনে শলোমনেরএক দ্রাক্ষাকুঞ্জ ছিল, কৃষকেরা জমা নিয়েছিল সেই কুঞ্জখানি প্রত্যেকে তাকে ফসলের জন্য দিত সহস্র রজত মুদ্রা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাল্-হামোনে শলোমনের একটি দ্রাক্ষা বাগান ছিল| সেই দ্রাক্ষা বাগানে সে রক্ষীদের নিয়োগ করল| এবং প্রত্যেকে 1000 রৌপ্য শেকল পরিমাণ দ্রাক্ষা নিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাল্হামোনে শলোমনের একটা আঙ্গুর ক্ষেত ছিল; তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন। তার ফলের দাম হিসাবে প্রত্যেককে হাজার শেকল রূপা (বারো কেজি রূপা) দিতে হবে।