Song of Solomon 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি উপবন-বাসিনী! সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে, আমাকে তা শুনতে দাও। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে ওগো কাননচারিনী, তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি উপবন-বাসিনি! সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কাণ পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি উপবন-বাসিনি! সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তো বাগানে বাগানে থাক; তোমার বন্ধুরা তোমার গলার স্বর শোনে, আমাকেও তা শুনতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তো বাগানে বাগানে থাক; তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজ শোনে, আমাকেও তা শুনতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো প্রিয়তম, শোনাও আমায় শোনাও মধুর স্বর তব সুললিত স্বর শোনার আশায় সখীরা আমার রয়েছে প্রতীক্ষায়। প্রিয়তম মোর ক্ষিপ্রচরণে হরিণের মত এস, মশলার বলে শিশু মৃগসম ত্বরিততরণে মোর উপবনে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাগানের ঐখানে তুমি বস, অনুগামীরা তোমার কথা শুনছে| আমাকেও তা শুনতে দাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে বাগানে বাগানে বাস কর; আমার বন্ধুরা তোমার গলার স্বর শোনে, আমাকেও তা শুনতে দাও।