Song of Solomon 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে পথ দেখাতাম, আমার মাতার বাড়িতে নিয়ে যেতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করতে, আমি তোমাকে সুগন্ধ মিশানো আঙ্গুর-রস পান করাতাম, আমার ডালিমের মিষ্ট রস পান করাতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে পথ দেখাতাম আর নিয়ে যেতাম আমার মায়ের ঘরে— যে মা আমার শিক্ষাদাত্রী। আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম, দিতাম আমার ডালিম ফলের নির্যাস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে আমার মায়ের ঘরে নিয়ে আসতাম, আর তুমি আমাকে শিক্ষা দিতে। আমি তোমাকে সুগন্ধি মশলা-দেওয়া আংগুর-রস খেতে দিতাম, খেতে দিতাম আমার ডালিমের মিষ্টি রস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে আমার মায়ের ঘরে নিয়ে আসতাম, আর তুমি আমাকে শিক্ষা দিতে। আমি তোমাকে খোশবু মসলা-দেওয়া আংগুর-রস খেতে দিতাম, খেতে দিতাম আমার ডালিমের মিষ্টি রস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিয়ে যেতাম তোমায় আমার জননীর গৃহে, আমার শৈশবের লীলা নিকেতনে, সেখানে তুমি শিখাতে আমায় প্রেমের ললিত কলা। আমি দিতাম তোমায় মশলা সুরভিত মদিরা হাতে তুলে দিতাম আমার আনারের সুরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে আমার মায়ের বাড়ীতে, তাঁর সেই ঘরে নিয়ে যেতাম যিনি আমাকে শিক্ষা দিয়েছেন| আমি তোমাকে ডালিম নিষিক্ত সুগন্ধি দ্রাক্ষারস পান করতে দিতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে পথ দেখাতাম এবং আমার মায়ের ঘরে নিয়ে আসতাম এবং সে আমাকে শিক্ষা দিত । আমি তোমাকে সুগন্ধি মশলা দেওয়া আঙ্গুর রস পান করাতাম এবং আমার ডালিমের মিষ্টি রস পান করাতাম।