Song of Solomon 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি জেরুশালেম-কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা প্রেমকে কেন জাগাবে? কেন উত্তেজিত করবে, যে পর্যন্ত তার বাসনা না হয়? ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি যিরূশালেম-কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে কেন জাগাইবে? কেন উত্তেজনা করিবে, যে পর্য্যন্ত তাহার বাসনা না হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি যিরূশালেম-কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে কেন জাগাইবে? কেন উত্তেজিত করিবে, যে পর্যন্ত তাহার বাসনা না হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো জেরুশালেমের কামিনীকুল, শপথ কর, দোহাই ওগো ভেঙ্গো না মোদের প্রেমের বাসর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে জেরুশালেমের কন্যাগণ, প্রতিজ্ঞা কর, যতক্ষণ না প্রস্তুত হই, ভালোবাসাকে জাগিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিরূশালেমের লোকের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।