Song of Solomon 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক পানি মহব্বত নিবিয়ে দিতে পারে না, অনেক নদী তা ডুবিয়ে দিতে পারে না; কেউ যদি মহব্বতের জন্য বাড়ির সর্বস্ব দেয়, লোকে তাকে যার-পর-নাই তুচ্ছ জ্ঞান করে। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বহু জল প্রেম নির্ব্বাণ করিতে পারে না, স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না; কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্ব্বস্ব দেয়, লোকে তাহাকে যার পর নাই তুচ্ছ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বহু জল প্রেম নির্বাপিত করিতে পারে না, স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না; কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার-পর-নাই তুচ্ছ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্যার জলও ভালবাসাকে নিভাতে পারে না; সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে। ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয় তবে তা হবে খুবই তুচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্যার পানিও ভালবাসাকে নিভাতে পারে না; সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে। ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয় তবে তা হবে খুবই তুচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলসিঞ্চনে নেভে না এ আগুন বন্যাও ভাসাতে পারে না একে। ঐশ্বর্য সম্পদ দিয়ে যদি কেউ এ প্রেম কিনতে চায়, অবজ্ঞার বিড়ম্বনা ছাড়া পায় না কিছুই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্যা কখনও ভালোবাসাকে নির্বাসিত করতে পারে না| নদী কখনও ভালোবাসাকে ধুয়ে দিতে পারে না| ভালোবাসার জন্য মানুষকে যদি তার সর্বস্ব ত্যাগ করতে হয়, তারা অবশ্যই তা ঘৃণা করবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বন্যার জলও ভালবাসাকে নেভাতে পারে না; এমনকি নদীও তা ভাসিয়ে নিয়ে যেতে পারে না। ভালবাসার জন্য যদি কেউ তার সব সম্পদ, সব কিছু দিয়েও দেয় তবে তা হবে খুবই তুচ্ছ।