Titus 1:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এমন অনেক লোক আছে যারা অবাধ্য, অসার বাক্যবাদী ও ছলনাকারী, বিশেষ করে আমি সেই লোকদের কথা বলছি যারা খৎনা করানোর উপর জোর দিয়ে থাকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বহু বিদ্রোহীভাবাপন্ন, অসার বাক্যবাগীশ এবং প্রতারক ব্যক্তি রয়েছে তারা বিশেষত সুন্নত-প্রাপ্তদের দলে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষতঃ ত্বক্ছেদীদের মধ্যে আছে; তাহাদের মুখ বদ্ধ করা চাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ অনেকে আছে যাঁরা অবাধ্য স্বভাবের মানুষ৷ যাঁরা অসার কথাবার্তা বলে বেড়ায় ও অনেককে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ বিশেষ করে আমি সেই লোকদের কথা বলছি, যাঁরা বলছে য়ে সব অইহুদী খ্রীষ্টীয়ানদের সুন্নত হওয়া চাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ অনেক অবাধ্য লোক আছে, যারা, মূল্যহীন কথা বলে ও ছলনা করে থাকে, তারা সুন্নতের ওপর বেশি জোর দেয়; তাহাদের মুখ বন্ধ করা খুব দরকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষতঃ ত্বক্ছেদীদের মধ্যে আছে; তাহাদের মুখ বদ্ধ করা চাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন অনেক লোক আছে যারা অবাধ্য, যারা বাজে কথা বলে ও যারা ছলনা করে বেড়ায়। যারা সুন্নত করানোর উপর জোর দেয়, বিশেষ করে আমি তাদের কথাই বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন অনেক লোক আছে যারা অবাধ্য, যারা বাজে কথা বলে ও যারা ছলনা করে বেড়ায়। যারা খৎনা করানোর উপর জোর দেয়, বিশেষ করে আমি তাদের কথাই বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশেষতঃ ইহুদী খ্রীষ্টানদের মধ্যে অনেকেই আছে যারা স্বেচ্ছাচারী। অবান্তর কথা বলে তারা অন্যদের বিভ্রান্ত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ অনেকে আছে যারা অবাধ্য স্বভাবের মানুষ৷ যারা অসার কথাবার্তা বলে বেড়ায় ও অনেককে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ বিশেষ করে আমি সেই লোকদের কথা বলছি, যারা বলছে যে সব অইহুদী খ্রীষ্টীয়ানদের সুন্নত হওয়া চাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অনেক অবাধ্য লোক আছে, যারা, মূল্যহীন কথা বলে ও ছলনা করে থাকে, তারা ছিন্নত্বকের ওপর বেশি জোর দেয়;