Titus 1:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মুখ বন্ধ করা চাই। তারা কুৎসিত লাভের জন্য অনুপযুক্ত শিক্ষা দিয়ে কখন কখন একেবারে পরিবারগুলোকে উল্টে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা অসৎ লাভের জন্য এমন সব কথা বলছে যে শিক্ষা দেওয়া উচিত নয়। ফলে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখন কখন একেবারে ঘর উল্টাইয়া ফেলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন প্রাচীন নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবেন য়ে এইসব লোকেদের চিন্তা ভুল ও তাদের কথাবার্তা অসার, অবশ্যই তাদের মুখ বন্ধ করে দিতে পারবেন, কারণ তারা তাদের য়ে বিষয়ে শিক্ষা দেওয়া উচিত নয় তা শিক্ষা দিয়ে তারা বহু পরিবারের সবাইকে বিপর্য়স্ত করেছে৷ তারা অসত্ উপায়ে অর্থ লাভের জন্য এইরকম করে বেড়ায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়ার দরকার কারণ তারা অন্যায় লাভের জন্য যে শিক্ষা প্রয়োজন নেই সেই শিক্ষা দিয়ে কখন কখন একেবারে পরিবার ধ্বংস করে ফেলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনও কখনও একেবারে ঘর উল্টাইয়া ফেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার, কারণ অন্যায় লাভের জন্য তারা এমন শিক্ষা দেয় যা তাদের দেওয়া উচিত নয়; আর এইভাবে তারা কতগুলো পরিবারকে ধ্বংস করে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার, কারণ অন্যায় লাভের জন্য তারা এমন শিক্ষা দেয় যা তাদের দেওয়া উচিত নয়; আর এইভাবে তারা কতগুলো পরিবারকে ধ্বংস করে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মুখ খুলতে দেওয়া উচিত নয়। কারণ যা উচিত নয় অর্থের লোভে তারার তাই বলে এবং বহু পরিবারের মধ্যে ভাঙ্গন ধরায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন প্রাচীন নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবেন যে এইসব লোকেদের চিন্তা ভুল ও তাদের কথাবার্তা অসার, অবশ্যই তাদের মুখ বন্ধ করে দিতে পারবেন, কারণ তারা তাদের যে বিষয়ে শিক্ষা দেওয়া উচিত নয় তা শিক্ষা দিয়ে তারা বহু পরিবারের সবাইকে বিপর্যস্ত করেছে৷ তারা অসত্ উপায়ে অর্থ লাভের জন্য এইরকম করে বেড়ায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকদের মুখ বন্ধ করে দেওয়ার দরকার কারণ তারা অন্যায় লাভের জন্য যে শিক্ষা প্রয়োজন নেই সেই শিক্ষা দিয়ে কখন কখন একেবারে পরিবার ধ্বংস করে ফেলে।