Titus 1:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা পাক-পবিত্র তাদের পক্ষে সকলেই পাক-পবিত্র; কিন্তু কলুষিত ও অ-ঈমানদারদের পক্ষে কিছুই পাক-পবিত্র নয়, বরং তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শুচিশুদ্ধ, তাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ, কিন্তু যারা কলুষিত এবং অবিশ্বাসী, তাদের কাছে কোনো কিছুই শুচিশুদ্ধ নয়। প্রকৃতপক্ষে, তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শুচিগণের পক্ষে সকলই শুচি; কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুচি নয়, বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অন্তরে যাঁরা শুচি তাদের কাছে সব কিছুই শুচি; কিন্তু যাদের অন্তর কলুষিত ও যাঁরা অবিশ্বাসী তাদের কাছে কিছুই শুচি নয়, বাস্তবে তাদের মন ও বিবেক কলুষিত হয়ে পড়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শুদ্ধ মানুষের কাছে সবই শুদ্ধ; কিন্তু দুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুদ্ধ নয়, বরং তাদের মন ও বিবেক সকলই দূষিত হয়ে পড়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শুচিগণের পক্ষে সকলই শুচি; কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুচি নয়, বরং তাহাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের অন্তর শুচি তাদের কাছে সব কিছুই শুচি, কিন্তু যাদের অন্তর নোংরা ও যারা অবিশ্বাসী তাদের কাছে কিছুই শুচি নয়; এমন কি, তাদের মন ও বিবেক পর্যন্ত নোংরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের দিল পাক-পবিত্র তাদের কাছে সব কিছুই পবিত্র, কিন্তু যাদের দিল নোংরা ও যারা অ-ঈমানদার তাদের কাছে কিছুই পবিত্র নয়; এমন কি, তাদের মন ও বিবেক পর্যন্ত নোংরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুদ্ধজনের কাছে সব কিছুই শুদ্ধ। কিন্তু মনে যাদের মালিন্য আর অবিশ্বাস তাদের কাছে সবকিছুই অশুচি, কারণ তাদের মন আর বিবেক দুই-ই কলুষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্তরে যারা শুচি তাদের কাছে সব কিছুই শুচি; কিন্তু যাদের অন্তর কলুষিত ও যারা অবিশ্বাসী তাদের কাছে কিছুই শুচি নয়, বাস্তবে তাদের মন ও বিবেক কলুষিত হয়ে পড়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুদ্ধ মানুষের কাছে সবই শুদ্ধ; কিন্তু দুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই শুদ্ধ নয়, বরং তাদের মন ও বিবেক সকলই দূষিত হয়ে পড়েছে।