Titus 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ঘোষণার মধ্য দিয়ে যথা সময়ে তাঁর কালাম প্রকাশ করলেন, যা আমাদের নাজাতদাতা আল্লাহ্‌র হুকুম অনুসারে সেই ঘোষণার ভার আমার কাছে দেওয়া হয়েছে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাঁর নির্ধারিত সময়ে তিনি তাঁর বাক্য ঘোষণা করেছেন যা প্রচার করার ভার আমাদের পরিত্রাতা ঈশ্বরের আদেশে আমারই উপর দেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যথাসময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন; আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঠিকসময়ে ঈশ্বর তাঁর বার্তা জগতের কাছে প্রচারের মাধ্যমেই তা প্রকাশ করেছেন৷ ঈশ্বর সেই কাজের ভার আমার হাতে তুলে দিয়েছেন৷ আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আদেশ অনুসারে আমি সেই বার্তা প্রচার করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঠিক সময়ে ঈশ্বর তাঁর নিজের বাক্য প্রকাশ করেছেন; আমাদের মুক্তিদাতা ঈশ্বরের আদেশ মত যা প্রচারের ভার আমাকে দিয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যথাসময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন; আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে- সাধারণ বিশ্বাসের সম্বন্ধে আমার যথার্থ বৎস তীতের সমীপে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের আদেশ মত আমি যা প্রচার করি তার মধ্য দিয়ে ঈশ্বর তাঁর বাক্য ঠিক সময়েই প্রকাশ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের নাজাতদাতা আল্লাহ্‌র হুকুম মত আমি যা তবলিগ করি তার মধ্য দিয়ে আল্লাহ্‌ তাঁর কালাম ঠিক সময়েই নাজেল করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যথাসময়ে তাঁরর বাণীতে তিনি তা প্রকাশ করেছেন এবং এই সংবাদ প্রচারের দায়িত্ব আমাদের ত্রাণকর্তা ঈশ্বর আমাদের দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিকসময়ে ঈশ্বর তাঁর বার্তা জগতের কাছে প্রচারের মাধ্যমেই তা প্রকাশ করেছেন৷ ঈশ্বর সেই কাজের ভার আমার হাতে তুলে দিয়েছেন৷ আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আদেশ অনুসারে আমি সেই বার্তা প্রচার করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঠিক দিনের ঈশ্বর তাঁর নিজের বাক্য প্রকাশ করেছেন; আমাদের মুক্তিদাতা ঈশ্বরের আদেশমত যা প্রচারের ভার আমাকে দিয়েছে।