Titus 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একই ঈমানে আমরা যে ঈমানদার, আমার সেই যথার্থ সন্তান তীতের সমীপে। পিতা আল্লাহ্ এবং আমাদের নাজাতদাতা মসীহ্ ঈসার কাছ থেকে রহমত ও শান্তি বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের যে সাধারণ বিশ্বাস আছে, তার বলে, আমার প্রকৃত বৎস, তীতের প্রতি: পিতা ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি বর্তুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—সাধারণ বিশ্বাসের সম্বন্ধে আমার যথার্থ বৎস তীতের সমীপে। পিতা ঈশ্বর এবং আমাদের ত্রাণকর্ত্তা খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ ও শান্তি বর্ত্তুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই চিঠি তীতের প্রতি লেখা হয়েছে৷ একই বিশ্বাসের ভাগীদার হওয়ায় তুমি আমার প্রকৃত সন্তান৷ পিতা ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট তোমায় অনুগ্রহ ও শান্তি দিন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের উপর বিশ্বাসে যে আমার সঙ্গে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের প্রতি। পিতা ঈশ্বর এবং আমাদের মুক্তিদাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি আসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতা ঈশ্বর এবং আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ ও শান্তি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের উপর বিশ্বাসে যে আমার সংগে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের কাছে আমি এই চিঠি লিখছি। পিতা ঈশ্বর ও আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশু তোমাকে দয়া করুন ও শান্তি দান করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের উপর ঈমানে যে আমার সংগে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের কাছে আমি এই চিঠি লিখছি। পিতা আল্লাহ ও আমাদের নাজাতদাতা মসীহ্ ঈসা তোমাকে রহমত ও শান্তি দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস তীত, আমার বিশ্বাসের সহভাগী হওয়ায় তুমি যথার্থই আমার সন্তান। তোমাকে আমি চিঠি লিখছি। পিতা ঈশ্বর আরর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট তোমাকে অনুগ্রহ করুন, শান্তি দান করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চিঠি তীতের প্রতি লেখা হয়েছে৷ একই বিশ্বাসের ভাগীদার হওয়ায় তুমি আমার প্রকৃত সন্তান৷ পিতা ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট তোমায় অনুগ্রহ ও শান্তি দিন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের উপর বিশ্বাসে যে আমার সঙ্গে এক হয়ে গেছে, আমার সেই সত্যিকারের সন্তান তীতের প্রতি। পিতা ঈশ্বর এবং আমাদের মুক্তিদাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি আসুক।