Titus 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে এই কারণে ক্রীট দ্বীপে রেখে এসেছি যেন যা যা অসম্পূর্ণ তুমি তা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে হুকুম দিয়েছিলাম সেই অনুসারে প্রত্যেক নগরে প্রাচীনদেরকে নিযুক্ত কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে যে কারণে ক্রীটে রেখে এসেছিলাম, তা হল, তুমি যেন সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারো এবং আমার নির্দেশমতো প্রত্যেক নগরে প্রাচীনদের নিযুক্ত করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে এই কারণে ক্রীতীতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ, তুমি তাহা ঠিক করিয়া দেও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদিগকে নিযুক্ত কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাকে ক্রীতী দ্বীপে রেখে এলাম, যাতে বাকি কাজগুলি তুমি শেষ করতে পার, এবং আমার নির্দেশ অনুসারে প্রতিটি শহরের মণ্ডলীতে প্রাচীনদের নিযোগ করতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাকে এই জন্যই ক্রীতীতে রেখে এসেছি, যেন যে যে কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, তুমি সেটা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদের কাজে নিযুক্ত কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে এই কারণে ক্রীতীতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ, তুমি তাহা ঠিক করিয়া দেও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদিগকে নিযুক্ত কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রীট দ্বীপে যে কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তা ঠিক করবার জন্যই আমি তোমাকে ক্রীট দ্বীপে রেখে এসেছি। আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম সেই অনুসারে প্রত্যেক শহরের মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্রীট দ্বীপে যে কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তা ঠিক করবার জন্যই আমি তোমাকে ক্রীট দ্বীপে রেখে এসেছি। আমি তোমাকে যে হুকুম দিয়েছিলাম সেই অনুসারে প্রত্যেক শহরের জামাতে প্রধান নেতাদের কাজে বহাল কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে ক্রীটে রেখে এসেছিলাম যাতে বাকী কাজগুলি তুমি সম্পন্ন করতে পার এবং আমার নির্দেশ অনুযায়ী শহরে শহরে মণ্ডলীর পরিচালক নিয়োগ করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে ক্রীতী দ্বীপে রেখে এলাম, যাতে বাকি কাজগুলি তুমি শেষ করতে পার এবং আমার নির্দেশ অনুসারে প্রতিটি শহরের মণ্ডলীতে প্রাচীনদের নিয়োগ করতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে এই জন্যই ক্রীতীতে রেখে এসেছি, যেন যে যে কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, তুমি সেটা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদের কাজে নিযুক্ত কর;