Titus 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাঁর সন্তানেরা ঈমানদার, নষ্টামি দোষে অপবাদিত বা অবাধ্য নয়, তাকে নিযুক্ত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন প্রাচীন অবশ্যই হবেন অনিন্দনীয়, তিনি এক স্ত্রীর স্বামী হবেন, যাঁর সন্তানেরা বিশ্বাসী এবং যাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার ও অবাধ্যতার কোনো অভিযোগ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাঁহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয় (তাহাকে নিযুক্ত কর)।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রাচীনরূপে গন্য হবে সেই ব্যক্তি, য়ে কোন দোষে দোষী নয়, য়ে কেবল একজন স্ত্রীর স্বামী, যার ছেলেমেয়েরা খ্রীষ্টবিশ্বাসী এবং বেয়াড়া বা অবাধ্য বলে পরিচিত নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একজন প্রাচীনব্যক্তিকে এমন হতে হবে যে মানুষ নিন্দনীয় নয় ও কেবলমাত্র একজন স্ত্রী থাকবে, যার সন্তানেরা খ্রীষ্টে বিশ্বাসী, নষ্টামি দোষে দোষী বা অবাধ্য নয় (তাকে নিযুক্ত কর)।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাঁহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয় (তাহাকে নিযুক্ত কর)।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মণ্ডলীর প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজনই স্ত্রী থাকবে। তাঁর ছেলেমেয়েরা যেন খ্রীষ্টে বিশ্বাসী হয়, যেন তারা নিজেদের খুশীমত না চলে এবং অবাধ্য না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জামাতের প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজনই স্ত্রী থাকবে। তাঁর ছেলেমেয়েরা যেন ঈসায়ী ঈমানদার হয়, যেন তারা নিজেদের খুশীমত না চলে এবং অবাধ্য না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বলেছি, যাদের কোনো দুর্নাম নেই, একাধিক স্ত্রী নেই, যাদের ছেলেমেয়েরা ধর্মভীরু, অবাধ্য বা উচ্ছৃঙ্খল বলে কুখ্যাত নয়, তারাই কেবল এই পদের উপযুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাচীনরূপে গন্য হবে সেই ব্যক্তি, যে কোন দোষে দোষী নয়, যে কেবল একজন স্ত্রীর স্বামী, যার ছেলেমেয়েরা খ্রীষ্টবিশ্বাসী এবং বেয়াড়া বা অবাধ্য বলে পরিচিত নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন প্রাচীনব্যক্তিকে এমন হতে হবে যে মানুষ নিন্দনীয় নয় ও কেবলমাত্র একজন স্ত্রী থাকবে, যার সন্তানেরা খ্রীষ্টে বিশ্বাসী, নষ্টামি দোষে দোষী বা অবাধ্য নয় (তাকে নিযুক্ত কর)।