Titus 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বিশপ আল্লাহ্‌র ধনাধ্যক্ষ হিসেবে অনিন্দনীয় হবেন। তিনি যেন স্বেচ্ছাচারী বা আশুক্রোধী বা মদ্যে আসক্ত বা প্রহারক বা কুৎসিত লাভের লোভী না হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু অধ্যক্ষের উপরে ঈশ্বরের কাজের ভার দেওয়া হয়েছে, তাই তাঁকে হতে হবে অনিন্দনীয়; তিনি উদ্ধত, বদমেজাজি, মদ্যপ, উগ্র বা অসৎ পথে অর্থ উপার্জনের জন্য লালায়িত হবেন না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইহা আবশ্যক যে, অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন; স্বেচ্ছাচারী কি আশুক্রোধী কি মদ্যপানে আসক্ত কি প্রহারক কি কুৎসিত লাভের লোভী না হন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন প্রাচীনের কাজ হল ঈশ্বরের কাজে তত্ত্বাবধান করা সুতরাং তাকে নির্দোষ, নম্র, উদারচিত্ত এবং ক্রোধে ধীর হতে হবে, মাতাল মারকুটে ও লোক ঠকিয়ে ধনী হবার চেষ্টা সে করবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরের তত্ত্বাবধায়ক লোক হিসাবে, সেই পরিচালককে এমন হতে হবে, যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে; অসংযত, বদমেজাজী, মাতাল, প্রহারক বা কুৎসিত অর্থ লোভী যেন না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইহা আবশ্যক যে, অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন; স্বেচ্ছাচারী কি আশুক্রোধী কি মদ্যপানে আসক্ত কি প্রহারক কি কুৎসিত লাভের লোভী না হন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের কাছ থেকে দায়িত্বভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে। তিনি যেন একগুঁয়ে, রাগী, মাতাল বা বদ্‌মেজাজী না হন। অন্যায় লাভের দিকে যেন তাঁর ঝোঁক না থাকে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র কাছ থেকে দায়িত্বভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে। তিনি যেন একগুঁয়ে, রাগী, মাতাল বা বদমেজাজী না হন। অন্যায় লাভের দিকে যেন তাঁর ঝোঁক না থাকে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মপাল ঈশ্বরের দেওয়ান। তাই তাঁকে সুনামের অধিকারী হতে হবে। স্বেচ্ছাচারী, বদরাগী, মাতাল, মারমুখো বা অর্থলোভী হলে তাঁর চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন প্রাচীনের কাজ হল ঈশ্বরের কাজে তত্ত্বাবধান করা সুতরাং তাকে নির্দোষ, নম্র, উদারচিত্ত এবং ক্রোধে ধীর হতে হবে, মাতাল মারকুটে ও লোক ঠকিয়ে ধনী হবার চেষ্টা সে করবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের তত্ত্বাবধায়ক লোক হিসাবে, সেই পালককে এমন হতে হবে, যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে; অসংযত, বদমেজাজী, মাতাল, প্রহারক বা কুৎসিত অর্থ লোভী যেন না হয়।