Titus 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি যেন মেহমানসেবক, সৎ কাজ ভালবাসেন, সংযত, ন্যায়পরায়ণ, ধার্মিক হন ও নিজেকে দমনে রাখেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং তাঁকে হতে হবে অতিথিবৎসল, মঙ্গলজনক সবকিছুর প্রতি অনুরক্ত, আত্মসংযমী, ন্যায়নিষ্ঠ, পবিত্র এবং শৃঙ্খলাপরায়ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অতিথিসেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রিয় হন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন প্রাচীন বরং লোকেদের সাহায্য করার জন্য তার গৃহে তাদের আতিথ্য দিতে প্রস্তুত থাকবে, যা ভাল তাই ভালবাসবে; সে বিচক্ষণ, ন্যায়পরায়ণ, পবিত্র ও জিতেন্দরিয় হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ভালো বিচার বুদ্ধি সম্পন্ন, সাধু ও নিজেকে দমন রাখে এমন হতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অতিথিসেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রিয় হন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে অতিথি সেবা ও দয়ার কাজ করতে তিনি যেন ভালবাসেন। তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে, তিনি সৎ ও ঈশ্বরের বাধ্য হবেন এবং নিজেকে দমনে রাখবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে মেহমানদারী ও দয়ার কাজ করতে তিনি যেন ভালবাসেন। তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে, তিনি সৎ ও আল্লাহ্‌র বাধ্য হবেন এবং নিজেকে দমনে রাখবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাঁকে অতিথিবৎসল, পরোপকারী, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, সাত্ত্বিক এবং সংযমী হতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন প্রাচীন বরং লোকেদের সাহায্য করার জন্য তার গৃহে তাদের আতিথ্য দিতে প্রস্তুত থাকবে, যা ভাল তাই ভালবাসবে; সে বিচক্ষণ, ন্যায়পরায়ণ, পবিত্র ও জিতেন্দ্রিয় হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ভালো বিচার বুদ্ধি সম্পন্ন, ধার্মিক ও নিজেকে দমন রাখে এমন হতে হবে।