Titus 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁকে এমন ব্যক্তি হতে হবে যিনি আমাদের শিক্ষা অনুসারে বিশ্বাসযোগ্য কালাম ধরে রাখেন, যেন তিনি নিরাময় শিক্ষায় উপদেশ দিতে এবং বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন করতে সমর্থ হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন শিক্ষা দেওয়া হয়েছে তেমনই তাঁকে বিশ্বাসযোগ্য বাণী দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে হবে, যেন সঠিক তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন ও যারা সেই শিক্ষার বিরোধিতা করে তাদের ভুল প্রমাণিত করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং শিক্ষানুরূপ বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকেন, এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা য়ে সত্য প্রচার করি তা সে বিশ্বস্তভাবে অনুসরণ করবে; লোকেদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবে এবং যাঁরা সত্যের বিরোধী তাদের ভুল দেখিয়ে দিতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং শিক্ষানুরূপ বিশ্বাস যোগ্য বাক্য তাঁকে ধরে রাখতে হবে, যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের দোষ ধরে দিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং শিক্ষানুরূপ বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকেন, এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের বিশ্বাসযোগ্য বাক্য, যা আমি শিক্ষা দিয়েছি, তাঁকে তা শক্ত করে ধরে রাখতে হবে, যেন সত্য শিক্ষার বিষয় তিনি প্রচার করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র বিশ্বাসযোগ্য কালাম, যা আমি শিক্ষা দিয়েছি, তাঁকে তা শক্ত করে ধরে রাখতে হবে, যেন সত্য শিক্ষার বিষয় তিনি তবলিগ করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নিষ্ঠা সহকারে মণ্ডলীর বাণী প্রচার করবেন যাতে অন্যরা সৎ শিক্ষা পেয়ে অনুপ্রাণিত হয় এবং সেই সঙ্গে বিরোধীপক্ষের যুক্তির খণ্ডন হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যে সত্য প্রচার করি তা সে বিশ্বস্তভাবে অনুসরণ করবে; লোকদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবে এবং যারা সত্যের বিরোধী তাদের ভুল দেখিয়ে দিতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং শিক্ষানুরূপ বিশ্বস্ত বাক্য তাঁকে ধরে রাখতে হবে, যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের দোষ ধরে দিতে পারেন।