Titus 2:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বস্ত থাকে; আর এভাবে তারা আমাদের নাজাতদাতা আল্লাহ্র শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কিছু চুরি না করে, বরং তারা যেন নিজেদের সম্পূর্ণ বিশ্বস্ত দেখায়; আমাদের পরিত্রাতা ঈশ্বর সম্বন্ধীয় শিক্ষাকে তারা যেন সর্বতোভাবে আকর্ষণীয় করে তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সর্ব্বপ্রকার উত্তম বিশ্বস্ততা দেখায়; যেন তাহারা আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা য়েন মনিবদের কিছু চুরি না করে এবং তাদের মনিবদের বিশ্বাসভাজন হয়৷ এইভাবে তাদের সমস্ত, আচরণে প্রকাশ পাবে য়ে আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা উত্তম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিছুই আত্মসাৎ বা চুরি না করে, কিন্তু তারা যে বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের মুক্তিদাতা ঈশ্বরের সম্মন্ধে যে শিক্ষা আছে তা সব বিষয়ে সুন্দর করে তোলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সর্বপ্রকার উত্তম বিশ্বস্ততা দেখায়; যেন তাহারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে ভূষিত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর মনিবদের জিনিস চুরি না করে, বরং তারা যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের সম্বন্ধে যে শিক্ষা আছে তা সব দিক থেকে সুন্দর করে তুলতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর মালিকদের জিনিস চুরি না করে, বরং তারা যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের নাজাতদাতা আল্লাহ্র সম্বন্ধে যে শিক্ষা আছে তা সব দিক থেকে সুন্দর করে তুলতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং তাঁদের দেখাতে হবে যে তারা সম্পূর্ণভাবে বিশ্বাসী ও ভাল লোক। তারা যেন তাদের আচরণের মধ্যে দিয়ে মুক্তিদাতা ঈশ্বরের নীতি ও শিক্ষার মহিমা বৃদ্ধি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যেন মনিবদের কিছু চুরি না করে এবং তাদের মনিবদের বিশ্বাসভাজন হয়৷ এইভাবে তাদের সমস্ত আচরণে প্রকাশ পাবে যে আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা উত্তম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছুই আত্মসাৎ বা চুরি না করে, কিন্তু তারা ভালো বিশ্বস্ততা প্রমাণ করে, যেন তারা আমাদের মুক্তিদাতা ঈশ্বরের সম্মন্ধে যে শিক্ষা আছে তা সব বিষয়ে সুন্দর করে তোলে।