Titus 2:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষগুলো অস্বীকার করে সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্ম্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন যাপন করি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয়, য়েন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য় করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত,ন্যায়পরায়ণ এবং ধার্মিকভাবে জীবনযাপন করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেন আমরা ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অস্বীকার করি, সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন কাটাই,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দয়াই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা ও জগতের কামনা-বাসনাকে অগ্রাহ্য করে এই জগতেই নিজেদের দমনে রেখে ঈশ্বরভক্তির সংগে সৎ জীবন কাটাই,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রহমতই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা আল্লাহ্র প্রতি ভয়হীনতা ও দুনিয়ার কামনা-বাসনাকে অগ্রাহ্য করে এই দুনিয়াতেই নিজেদের দমনে রেখে আল্লাহ্-ভয়ের সংগে সৎ জীবন কাটাই,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অনুগ্রহের ফলেই আমরা ধর্মবিমুখতা এবং তামসিকতা ত্যাগ করে সংযমী, ন্যায়বান এবং নিষ্ঠাবান হয়ে ও জগতে জীবনযাপন করছি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয় যেন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত, ন্যায়পরায়ণ এবং ধার্মিকভাবে জীবনযাপন করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেন আমরা ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অস্বীকার করি, সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন কাটাই,