Titus 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পরমধন্য আশাসিদ্ধির অপেক্ষা করি এবং মহান আল্লাহ্‌ ও আমাদের নাজাতদাতা ঈসা মসীহের মহিমার প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশের প্রতীক্ষায় আছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পরমধন্য আশাসিদ্ধির জন্য, এবং মহান্‌ ঈশ্বর ও আমাদের ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের প্রতাপের প্রকাশপ্রাপ্তির জন্য অপেক্ষা করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের মহিমার আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি, তখন য়েন আমরা সবাই এইভাবেই চলি৷ তিনিই আমাদের মহান প্রত্যাশা, যিনি মহিমা নিয়ে আসবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং মহান ঈশ্বর মুক্তিদাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশ পাবে যে দিন, আমাদের সেই পরমধন্য আশা পূর্ণ হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পরমধন্য আশাসিদ্ধির জন্য, এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর আমাদের মহান ঈশ্বর এবং উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ-ভরা আশা পুর্ণ হবার জন্যই আগ্রহের সংগে অপেক্ষা করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আমাদের আল্লাহ্‌তা’লা এবং নাজাতদাতা ঈসা মসীহের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ-ভরা আশা পূর্ণ হবার জন্যই আগ্রহের সংগে অপেক্ষা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের মহিমার আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি, তখন যেন আমরা সবাই এইভাবেই চলি৷ তিনিই আমাদের মহান প্রত্যাশা, যিনি মহিমা নিয়ে আসবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মহান ঈশ্বর মুক্তিদাতা যীশু খ্রীষ্টের প্রতাপ প্রকাশ পাবে যে দিন, সেই দিন আমাদের সেই ধন্য আশা পূর্ণ হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করি।