Titus 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করেন এবং নিজের জন্য এমন লোকদেরকে পাক-পবিত্র করেন যারা তাঁর নিজস্ব লোক হবে এবং সৎকর্ম করতে গভীরভাবে আগ্রহী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি আমাদের জন্য নিজেকে দান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট আমাদের জন্যে নিজেকে দিলেন, যাতে সমস্ত মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন, যাতে আমরা সত্ কর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তাঁর হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিযে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন, এবং নিজের জন্য নিজের লোকদেরকে, ভালো কাজে উৎসাহী লোকদের শুদ্ধ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু খ্রীষ্ট আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করতে পারেন এবং তাতে এমন একদল লোককে শুচি করতে পারেন যারা কেবল তাঁরই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা মসীহ্ আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন সমস্ত গুনাহ্ থেকে আমাদের মুক্ত করতে পারেন এবং তাতে এমন একদল লোককে পাক-সাফ করতে পারেন যারা কেবল তাঁরই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট আমাদের জন্যে নিজেকে দিলেন, যাতে সমস্ত মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন, যাতে আমরা সৎ কর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তাঁর হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিযে অধর্মীদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং নিজের জন্য নিজের লোকদেরকে, ভালো কাজে উদ্যোগী লোকদের পবিত্র করেন।