Titus 2:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এসব কথা বল এবং সমপূর্ণ ক্ষমতার সঙ্গে উপদেশ দাও ও অনুযোগ কর; কেউ যেন তোমাকে তুচ্ছ করতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে এই বিষয়গুলি তুমি শিক্ষা দাও, পূর্ণ কর্তৃত্বের সঙ্গে তুমি তাদের উৎসাহ দাও ও তিরস্কার করো। কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এই সকল কথা বল, এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দেও, ও অনুযোগ কর; তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এসব কথা বল এবং পূর্ণ কর্তৃত্ত্বের সঙ্গে তাদের উত্‌সাহিত কর ও তিরস্কার কর৷ কেউ য়েন তোমাকে তুচ্ছ করতে না পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি এই সব কথা বল, এবং পূর্ণ অধিকারে শিক্ষা দাও, ও শাসন কর; কাউকেও তোমাকে তুচ্ছ করতে দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এই সকল কথা বল, এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দেও, ও অনুযোগ কর; তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য পূর্ণ অধিকার নিয়ে তুমি এই সব বিষয়ে শিক্ষা দাও, উপদেশ দাও ও দোষ দেখিয়ে দাও। কেউ যেন তোমাকে তুচ্ছ না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য পূর্ণ অধিকার নিয়ে তুমি এই সব বিষয়ে শিক্ষা দাও, উপদেশ দাও ও দোষ দেখিয়ে দাও। কেউ যেন তোমাকে তুচ্ছ না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৃঢ়তার সঙ্গে তাদের এইসব নির্দেশ দাও, উৎসাহ দাও, প্রয়োজন মত সমালোচনা কর। তাদের কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব কথা বল এবং পূর্ণ কর্তৃত্ত্বের সঙ্গে তাদের উৎসাহিত কর ও তিরস্কার কর৷ কেউ যেন তোমাকে তুচ্ছ করতে না পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এই সব কথা বল এবং পূর্ণ আদেশের সঙ্গে শিক্ষা দাও, ও শাসন কর; কাউকেও তোমাকে তুচ্ছ করতে দিও না।