Titus 2:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেভাবে বৃদ্ধাদেরকে বল, যেন তাঁরা আচার ব্যবহারে সম্মানের যোগ্য হন, অপবাদিকা বা পানাসক্তির বাঁদী হয়ে না পরেন, সুশিক্ষাদায়িনী হন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা মদ্যপানে আসক্ত না হয়ে পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেইরূপে প্রাচীনাদিগকে বল, যেন তাঁহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি বহুমদ্যের দাসী না হন, সুশিক্ষাদায়িনী হন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইভাবে বৃদ্ধদের বল তাঁরা য়েন আচরণে পবিত্র হন৷ তাঁরা য়েন অপরের সম্বন্ধে মিথ্যা অপবাদ রটিয়ে না বেড়ান ও দ্রাক্ষারসপানে আসক্ত না হন৷ কিন্তু তাঁরা য়েন সত্ শিক্ষা দিয়ে বেড়ান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই প্রকারে বৃদ্ধ। মহিলাদের বল, যেন তাঁরা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপরের নিন্দা করা বা মাতাল না হন, তারা যেন ভালো শিক্ষাদায়িনী হন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইরূপে প্রাচীনাদিগকে বল, যেন তাঁহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি সুরার দাসী না হন, সুশিক্ষাদায়িনী হন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেমনি করে বয়স্কা স্ত্রীলোকদের বলবে, তাঁদের চালচলনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে এবং তাঁরা যেন ভাল শিক্ষা দেন। পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাঁদের উচিত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেমনি করে বয়স্কা স্ত্রীলোকদের বলবে, তাঁদের চালচলনে যেন আল্লাহ্‌র প্রতি ভয় থাকে এবং তাঁরা যেন ভাল শিক্ষা দেন। পরের নিন্দা করা বা মাতাল হওয়া তাঁদের উচিত নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনিভাবে বয়স্কা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা নারীদের মত হয়। পরনিন্দা, পরচর্চা আর সুরাসক্তি তাঁদের সাজেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইভাবে বৃদ্ধদের বল তাঁরা যেন আচরণে পবিত্র হন৷ তাঁরা যেন অপরের সম্বন্ধে মিথ্যা অপবাদ রটিয়ে না বেড়ান ও দ্রাক্ষারসপানে আসক্ত না হন৷ কিন্তু তাঁরা যেন সৎ‌ শিক্ষা দিয়ে বেড়ান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই প্রকারে বৃদ্ধ। মহিলাদের বল, যেন তাঁরা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপরের নিন্দা করা বা মাতাল না হন, তারা যেন ভালো শিক্ষাদায়িনী হন;