Titus 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সংযত হয়, সতী থাকে, নিজের সংসার ভালভাবে পরিচালনা করে, দয়ালু হয় ও নিজ নিজ স্বামীর বশীভূত হয়, যাতে কেউ আল্লাহ্র কালামের নিন্দা করতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সংযতা, সতী, গৃহকার্য্যে ব্যাপৃতা, সুশীলা, ও আপন আপন স্বামীর বশীভূতা হয়, এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা য়েন বিচক্ষণ, পরিশুদ্ধ, গৃহকার্য়ে নিষ্ঠাবতী, দয়ামযী ও স্বামীর প্রতি অনুগত হয় তাহলে কেউ ঈশ্বরের বার্তা সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সংযত, সতী, গৃহ কাজে মনযোগী, দয়ালু, ও নিজ নিজ স্বামীর অধীনে থাকে, যাতে ঈশ্বরের বাক্য অসন্মানিত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূতা হয়, এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজেদের দমনে রাখে, সতী থাকে, সংসারের দিকে খেয়াল করে, দয়ালু হয় এবং স্বামীর অধীনে থাকে, যাতে কেউ ঈশ্বরের বাক্যের অসম্মান করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজেদের দমনে রাখে, সতী থাকে, সংসারের দিকে খেয়াল করে, দয়ালু হয় এবং স্বামীর অধীনে থাকে, যাতে কেউ আল্লাহ্র কালামের অসম্মান করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধীরস্থির, দয়াবতী, সতী হবে, সুগৃহিণী আর পতিগতপ্রাণা হবে, যেন কেউ ঈশ্বরের সুসমাচারেরর নিন্দা করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যেন বিচক্ষণ, পরিশুদ্ধ, গৃহকার্যে নিষ্ঠাবতী, দয়ামযী ও স্বামীর প্রতি অনুগত হয় তাহলে কেউ ঈশ্বরের বার্তা সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সংযত, শুদ্ধ, গৃহ কাজে মনযোগী, দয়ালু, ও নিজ নিজ স্বামীর অধীনে থাকে, যাতে ঈশ্বরের নিন্দা না হয়।