Titus 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এমনভাবে নিরাময় কালাম শিক্ষা দাও যেন কেউ দোষ ধরতে না পারে, যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলবার কোন সুযোগ না পাওয়াতে লজ্জিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিক্ষাতে অবিকার্য্যতা, ধীরতা, এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন কর; যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন কথা বলবে তখন সত্য বলো য়েন যা তুমি বলছ কেউ তার সমালোচনা করতে না পারে৷ এর ফলে তোমার বিপক্ষরা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছুই বলতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার শিক্ষায় অনিন্দা, ধীরতা ও অদুষিত নিরাময় বাক্য থাকে, যেন বিপক্ষের লোকেরা লজ্জা পায় কারণ মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন কর; যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যাতে তোমার দোষ ধরতে না পারে সেই রকম সত্য শিক্ষা দাও, যেন তোমাদের বিপক্ষের লোকেরা লজ্জা পায়, কারণ আমাদের বিষয়ে মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যাতে তোমার দোষ ধরতে না পারে সেই রকম সত্য শিক্ষা দাও, যেন তোমাদের বিপক্ষের লোকেরা লজ্জা পায়, কারণ আমাদের বিষয়ে খারাপ বলবার তো তাদের কিছুই থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওজন করে কথা বলবে যাতে বিরোধীপক্ষের লোকেরা দোষ খুঁজে না পায়। তখন আমাদের সমালোচনা করার কিছু না পেয়ে তারা লজ্জা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন কথা বলবে তখন সত্য বলো যেন তুমি যা বলছ কেউ তার সমালোচনা করতে না পারে৷ এর ফলে তোমার বিপক্ষরা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছুই বলতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন বিপক্ষের লোকেরা লজ্জা পায় কারণ মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না।