Titus 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি লোকদেরকে স্মরণ করিয়ে দাও যেন তারা তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় এবং সমস্ত রকম সৎকর্মের জন্য প্রস্তুত থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের তুমি মনে করিয়ে দিয়ো, তারা যেন প্রশাসক ও কর্তৃপক্ষের অনুগত ও বাধ্য হয় এবং যে কোনো সৎকর্মের জন্যই প্রস্তুত থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দেও, যেন তাহারা আধিপত্যের ও কর্ত্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি লোকদের মনে করিয়ে দিও, য়েন তারা দেশের সরকার ও কর্তৃপক্ষের অনুগত হয়৷ তাদের কথামতো চলে য়ে কোন সত্ কাজ করতে য়েন প্রস্তত থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি তাদেরকে মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্ত্তাদের ও কর্মচারীদের অধীনে থাকে, বাধ্য হয়, সবরকম ভালো কাজের জন্য তৈরী হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দেও, যেন তাহারা আধিপত্যের ও কর্তৃত্বের বশীভূত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের লোকদের মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় ও লোকদের সব রকম উপকার করবার জন্য প্রস্তুত থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র বান্দাদের মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় ও লোকদের সব রকম উপকার করবার জন্য প্রস্তুত থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের বুঝিয়ে বল যাতে তারা শাসনকর্তা এবং কর্তৃপক্ষের অনুগত হয় ও সবরকম ভাল কাজে যোগ দিতে এগিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি লোকদের মনে করিয়ে দিও, যেন তারা দেশের সরকার ও কর্তৃপক্ষের অনুগত হয়৷ তাদের কথামতো চলে যে কোন সৎ কাজ করতে যেন প্রস্তত থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদেরকে মনে করিয়ে দাও যেন তারা তত্ত্বাবধায়কদের ও কর্মচারীদের মান্য করে, বাধ্য হয়, সব রকম ভালো কাজের জন্য তৈরী হয়,