Titus 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন তোমার কাছে আর্তিমাকে কিংবা তুখিককে পাঠাই, তখন তুমি নীকপলিতে আমার কাছে আসতে বিশেষভাবে চেষ্টা কোরো; কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করবো বলে ঠিক করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর্তিমা বা তুখিককে তোমার কাছে পাঠানো মাত্র নিকোপলিতে আমার কাছে আসার জন্য তুমি যথাসাধ্য চেষ্টা কোরো, কারণ সেখানেই আমি শীতকাল কাটাতে মনস্থির করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন তোমার নিকটে আর্ত্তিমাকে কিম্বা তুখিককে পাঠাই, তখন তুমি নীকপলিতে আমার কাছে আসিতে যত্নবান্ হইও; কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমার কাছে আর্ত্তিমাকে ও তুখিককে পাঠাবো; আমার সঙ্গে নিকপলিতে দেখা করতে আপ্রাণ চেষ্টা করো, কারণ শীতকালটা আমি ওখানেই কাটাবো ঠিক করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যখন তোমার কাছে আর্ত্তিমাকে কিম্বা তুখিককে পাঠাব, তখন তুমি নীকপলিতে আমার কাছে তাড়াতাড়ি এস; কারণ সেই জায়গায় আমি শীতকাল কাটাব ঠিক করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন তোমার নিকটে আর্তিমাকে কিম্বা তুখিককে পাঠাই, তখন তুমি নীকপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইও; কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আর্তিমা কিম্বা তুখিককে তোমার কাছে পাঠালেই তুমি নীকপলিতে আমার কাছে আসবার জন্য বিশেষভাবে চেষ্টা কোরো, কারণ আমি নীকপলিতেই শীতকাল কাটাব বলে ঠিক করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আর্তিমা কিংবা তুখিককে তোমার কাছে পাঠালেই তুমি নীকপলিতে আমার কাছে আসবার জন্য বিশেষভাবে চেষ্টা কোরো, কারণ আমি নীকপলিতেই শীতকাল কাটাব বলে ঠিক করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর্তোমাস এবং তুখিকাসকে পাঠিয়ে দিলেই তুমি তাড়াতাড়ি আমার কাছে নিকাপলিসে চলে আসতে চেষ্টা করো। কারণ শীতকালটা আমি সেখানে কাটাব স্থির করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার কাছে আর্ত্তিমাকে ও তুখিককে পাঠাবো; আমার সঙ্গে নিকপলিতে দেখা করতে আপ্রাণ চেষ্টা করো, কারণ শীতকালটা আমি ওখানেই কাটাবো ঠিক করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন তোমার কাছে আর্ত্তিমাকে কিম্বা তুখিককে পাঠাব, তখন তুমি নীকপলি শহরে আমার কাছে তাড়াতাড়ি এস; কারণ সেই জায়গায় আমি শীতকাল কাটাব ঠিক করেছি।