Titus 3:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উকিল সীনাকে এবং আপল্লোকে যত্ন-পূর্বক পাঠিয়ে দাও, আর দেখো, তাঁদের যেন কোন বিষয়ের অভাব না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আইনজীবী সীনাকে ও আপল্লোকে তাদের যাত্রাপথে যথাসাধ্য সাহায্য কোরো, দেখো তাদের প্রয়োজনীয় সবকিছুই যেন তারা পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যবস্থাবেত্তা সীনাকে এবং আপল্লোকে যত্নপূর্ব্বক পাঠাইয়া দেও, তাঁহাদের যেন কোন বিষয়ের অভাব না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আইনজীবি সীনা ও আপল্লো ওখান থেকে রওনা হবেন৷ তাঁদের যাত্রাপথে যতদূর পারো সাহায্য করো৷ ভাল করে দেখো তাঁদের যা কিছু প্রযোজন সবই য়েন তাঁরা পান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আইনজীবি সীনাকে এবং আপল্লোকে ভালোভাবে পাঠিয়ে দাও, তাদের যেন কোন কিছুর অভাব না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যবস্থাবেত্তা সীনাকে এবং আপল্লোকে যত্নপূর্বক পাঠাইয়া দেও, তাঁহাদের যেন কোন বিষয়ের অভাব না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উকিল সীনা ও আপল্লোর যাত্রাপথের জন্য যতটা সম্ভব সাহায্য কোরো, যেন তাঁদের কোন কিছুর অভাব না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উকিল সীনা ও আপল্লোর যাত্রাপথের জন্য যতটা সম্ভব সাহায্য কোরো, যেন তাঁদের কোন কিছুর অভাব না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুজন উকীল জেনাস এবং আপোলোকে তাদের যাত্রাপথে যথাসাধ্য সাহায্য করো। দেখো, পথে যেন তাদের কোন অসুবিধা না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আইনজীবি সীনা ও আপল্লো ওখান থেকে রওনা হবেন৷ তাঁদের যাত্রাপথে যতদূর পারো সাহায্য করো৷ ভাল করে দেখো তাঁদের যা কিছু প্রয়োজন সবই যেন তাঁরা পান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যবস্থার গুরু সীনাকে এবং আপল্লোকে ভালোভাবে পাঠিয়ে দাও, তাদের যেন কোন কিছুর অভাব না হয়।