Titus 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সঙ্গীরা সকলে তোমাকে সালাম জানাচ্ছেন। যাঁরা ঈমান সম্বন্ধে আমাদেরকে ভালবাসেন, তাঁদেরকে শুভেচ্ছা দাও। রহমত তোমাদের সকলের সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশ্বাসে যারা আমাদের ভালোবাসে, তাদের শুভেচ্ছা জানিয়ো। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। যাঁহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিগকে ভালবাসেন, তাঁহাদিগকে মঙ্গলবাদ দেও। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্ত্তী হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ আমাদের বিশ্বাসের দরুন যাঁরা আমাদের ভালবাসেন তাদের শুভেচ্ছা জানিও৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার সাথীরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। যারা খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্য আমাদেরকে ভালবাসেন, তাদেরকে শুভেচ্ছা জানিও। অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক। আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। যাঁহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিগকে ভালবাসেন, তাঁহাদিগকে মঙ্গলবাদ দেও। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সংগে যাঁরা আছেন তাঁরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্য যাঁরা আমাদের ভালবাসেন তাঁদের শুভেচ্ছা জানায়ো। তোমাদের সকলের উপর ঈশ্বরের দয়া থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সংগে যাঁরা আছেন তাঁরা সবাই তোমাকে সালাম জানাচ্ছেন। মসীহের উপর ঈমানের জন্য যাঁরা আমাদের মহব্বত করেন তাঁদের সালাম জানায়ো। তোমাদের সকলের উপর আল্লাহ্র রহমত থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ আমাদের বিশ্বাসের দরুন যাঁরা আমাদের ভালবাসেন তাঁদের শুভেচ্ছা জানিও৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সাথীরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা বিশ্বাস সহকারে আমাদেরকে ভালবাসেন, তাদেরকে শুভেচ্ছা জানিও। অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক। আমেন।