Titus 3:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যেন কারো নিন্দা না করে, নির্বিরোধ ও শান্ত স্বভাব বিশিষ্ট হয় এবং সকল মানুষের কাছে সমপূর্ণ মৃদুতা দেখায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যেন কারও নিন্দা না করে, কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচক হয় এবং সব মানুষের প্রতি যথার্থ নম্রতা প্রদর্শন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাহারও নিন্দা না করে, নির্ব্বিরোধ ও ক্ষান্তশীল হয়, সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীদের বল তারা য়েন কারও বিষয়ে মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে য়েন অমাযিক ও ভদ্র ব্যবহার করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারোর নিন্দা না করে ও বিরোধ না করে নম্র হয়, সব মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাধ্য হয়, সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়, কাহারও নিন্দা না করে, নির্বিরোধ ও ক্ষান্তশীল হয়, সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যেন কারও নিন্দা না করে বা ঝগড়াঝাঁটি না করে, বরং তারা যেন শান্ত স্বভাবের হয় এবং সকলের সংগে খুব নম্র ব্যবহার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যেন কারও নিন্দা না করে বা ঝগড়াঝাঁটি না করে, বরং তারা যেন শান্ত স্বভাবের হয় এবং সকলের সংগে খুব নম্র ব্যবহার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যেন কারো নিন্দা না করে বরং শান্তিতে সদ্ভাবে থাকে এবং সকলের সঙ্গে অমায়িক ব্যবহার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীদের বল তারা যেন কারও বিষয়ে মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক ও ভদ্র ব্যবহার করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারোর নিন্দা না করে ও বিরোধ না করে নম্র হয়, সব মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে,