Titus 3:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাঁরই অনুগ্রহে ধার্মিক গণিত হয়ে আমরা অনন্ত জীবনের প্রত্যাশা অনুসারে উত্তরাধিকারী হয়ে উঠতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তাঁর অনুগ্রহে আমরা ধার্মিক সাব্যস্ত হয়ে অনন্ত জীবনের প্রত্যাশায় তাঁর উত্তরাধিকারী হয়ে উঠতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাঁহারই অনুগ্রহে ধার্ম্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশানুসারে দায়াধিকারী হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দিয়েছেন য়েন আমরা অনন্ত জীবন পেতে পারি৷ এটাই তো আমাদের প্রত্যাশা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তাঁরই আশীর্বাদে ধার্মিক হিসাবে আমরা অনন্ত জীবনের আশায় উত্তরাধিকারী হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাঁহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশানুসারে দায়াধিকারী হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন আমরা অনন্ত জীবনের আশ্বাস পেয়ে ঈশ্বরের সব কিছুর অধিকারী হই। এটা সম্ভব হয়েছে, কারণ ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন আমরা অনন্ত জীবনের আশ্বাস পেয়ে আল্লাহ্র সব কিছুর অধিকারী হই। এটা সম্ভব হয়েছে, কারণ আল্লাহ্র রহমতের মধ্য দিয়ে আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন আমাদের পাপমুক্তি হয় এবং আমরা প্রত্যাশিত শাশ্বত জীবনের উত্তরাধিকার লাভ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি৷ এটাই তো আমাদের প্রত্যাশা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তাঁরই অনুগ্রহে ধার্মিক হিসাবে আমরা অনন্ত জীবনের আশায় উত্তরাধিকারী হই।