Titus 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বিশ্বাসযোগ্য। আর আমার বাসনা এই যে, এসব বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তার সঙ্গে কথা বল, যেন যারা আল্লাহ্‌র উপরে ঈমান এনেছে তারা নিজেদের সৎকর্মে ব্যস্ত রাখবার কথা চিন্তা করে। এসব বিষয় মানুষের পক্ষে উত্তম ও সুফলদায়ক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উক্তি নির্ভরযোগ্য। আমি চাই, এ সমস্ত বিষয়ে তুমি গুরুত্ব দেবে, যেন ঈশ্বরের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা সতর্কভাবে সৎকর্মে আত্মনিয়োগ করে। এই বিষয়গুলি পরম উৎকৃষ্ট এবং সবার পক্ষেই লাভজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা বিশ্বসনীয়; আর আমার বাসনা এই যে, এই সকল বিষয়ে তুমি দৃঢ়নিশ্চয়তায় কথা বল; যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎকার্য্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এই শিক্ষা সত্য৷ আমি চাই য়ে তুমি নিশ্চিতভাবে জানতে পার য়ে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গলকর্মে উত্‌সর্গ করার জন্য উত্‌সুক থাকবে৷ এসবই উত্তম বিষয় এতে সবার সাহায্য হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা বিশ্বাস করার মতো; আর আমার ইচ্ছা এই যে, এই সব বিষয়ে তুমি নিশ্চিতভাবে কথা বল; যারা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে, তারা যেন ভালো কাজ করার চিন্তা করে। এই সব বিষয় মানুষের জন্য ভালো ও উপকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বিশ্বসনীয়; আর আমার বাসনা এই যে, এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বল; যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বিশ্বাসযোগ্য। আমি চাই, তুমি এই সব বিষয়ের উপর জোর দাও, যাতে ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করেছে তারা অন্যদের উপকার করবার কাজে নিজেদের ব্যস্ত রাখবার দিকে মন দেয়। মানুষের পক্ষে এই সব ভাল এবং উপকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বিশ্বাসযোগ্য। আমি চাই, তুমি এই সব বিষয়ের উপর জোর দাও, যাতে আল্লাহ্‌র উপরে যারা ঈমান এনেছে তারা অন্যদের উপকার করবার কাজে নিজেদের ব্যস্ত রাখবার দিকে মন দেয়। মানুষের পক্ষে এই সব ভাল এবং উপকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে আমি যা বললাম, জেনো সবই সত্য। আমি চাই এসব বিষয়ে তুমি বিশেষ গুরুত্ব দেবে যেন ঈশ্বরবিশ্বাসী সকলেই জনহিতকর কাজে আত্মনিয়োগ করে। এতে মানুষের কল্যাণ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এই শিক্ষা সত্য৷ আমি চাই যে তুমি নিশ্চিতভাবে জানতে পার যে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গলকর্মে উৎসর্গ করার জন্য উৎসুক থাকবে৷ এসবই উত্তম বিষয় এতে সবার সাহায্য হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা বিশ্বস্ত; আর আমার ইচ্ছা এই যে, এই সব বিষয়ে তুমি নিশ্চিত ভাবে কথা বল; যারা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে, তারা যেন ভালো কাজ করার চিন্তা করে। এই সব বিষয় মানুষের জন্য ভালো ও উপকারী।