Zechariah 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, মাবুদ তাঁকে জবাবে নানা মঙ্গলকথা, নানা সান্ত্বনাদায়ক কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন সদাপ্রভু তাঁকে অনেক মঙ্গলের ও সান্ত্বনার কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, সদাপ্রভু তাঁহাকে উত্তর দিয়া নানা মঙ্গলকথা, নানা সান্ত্বনাদায়ক কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, সদাপ্রভু তাঁহাকে উত্তর দিয়া নানা মঙ্গল-কথা, নানা সান্ত্বনাদায়ক কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যে স্বর্গদূত আমার সংগে কথা বলছিলেন সদাপ্রভু তাঁকে অনেক মংগলের ও সান্ত্বনার কথা বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যে ফেরেশতা আমার সংগে কথা বলছিলেন মাবুদ তাঁকে অনেক মমতার ও সান্ত্বনার কথা বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পরমেশ্বর স্বর্গদূতকে অভয় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু আমার সঙ্গে কথোপকথনরত দেবদূতটিকে অনেক সদয় ও স্বস্তিপূর্ণ কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন সদাপ্রভু তাঁকে অনেক মঙ্গলের ও সান্ত্বনার কথা বললেন।