Zechariah 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি আমাকে বললেন, তুমি ঘোষণা কর, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, জেরুশালেম ও সিয়োনের উপর আমি অসম্ভব ক্রুদ্ধ হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, “তুমি এই কথা ঘোষণা করো: সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘জেরুশালেম ও সিয়োনের জন্য আমি অন্তরে খুব উদ্যোগী হয়েছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, যিরূশালেমের পক্ষে ও সিয়োনের পক্ষে আমি মহা অন্তর্জ্বালায় জ্বালাযুক্ত হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, যিরূশালেমের পক্ষে ও সিয়োনের পক্ষে আমি মহাঅন্তর্জ্বালায় জ্বালাযুক্ত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি এই কথা ঘোষণা কর যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘যিরূশালেমের জন্য, অর্থাৎ সিয়োনের জন্য আমি অন্তরে খুব জ্বালা বোধ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য সেই ফেরেশতা আমাকে বললেন, “তুমি এই কথা ঘোষণা কর যে, আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘জেরুজালেমের জন্য, অর্থাৎ সিয়োনের জন্য আমি অন্তরে খুব জ্বালা বোধ করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূত আমাকে বললেন, তুমি ঘোষণা কর যে সর্বাধিপতি প্রভু বলেছেন, জেরুশালেম আমার পবিত্র নগরী, তাকে আমি গভীরভাবে ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভুর দূত আমাকে লোকেদের এই কথা বলতে বললেন: প্রভু সর্বশক্তিমান বলেন: “জেরুশালেম ও সিয়োনের জন্য আমার একটি গভীর অনুভূতি আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাকে বললেন, “এই কথা ঘোষণা কর যে, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, যিরূশালেমের জন্য ও সিয়োনের জন্য আমি অন্তরে খুব জ্বালা বোধ করছি।”