Zechariah 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিশ্চিন্ত জাতিদের প্রতি আমার ক্রোধ জন্মেছে; কেননা আমি সামান্য ক্রুদ্ধ হলে তারা আরও বেশি অমঙ্গল যোগ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নিশ্চিন্তে থাকা জাতিগুলির উপরে আমি ভীষণ অসন্তুষ্ট হয়েছি। আমি কেবল অল্প অসন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু জাতিরা তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছিল।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিশ্চিন্তে থাকা সেই সব জাতির উপরে ভীষণ অসন্তুষ্ট হয়েছি, কারণ আমি যখন আমার লোকদের উপর কেবল একটুখানি অসন্তুষ্ট হয়েছিলাম তখন সেই সব জাতি আমার লোকদের দুর্দশার সংগে আরও দুর্দশা যোগ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিশ্চিন্তে থাকা সেই সব জাতির উপরে ভীষণ রাগ করেছি, কারণ আমি যখন আমার বান্দাদের উপর কেবল একটুখানি রাগ করেছিলাম তখন সেই সব জাতি আমার বান্দাদের দুর্দশার সংগে আরও দুর্দশা যোগ করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যে সব জাতি নিশ্চিন্তে কাল কাটাচ্ছে তাদের উপর আমি অত্যন্ত ক্রুদ্ধ, কারণ আমার ক্রোধ যখন অল্প ছিল তখন তারা আমার প্রজাদের আরও বেশী দুষ্কর্মে লিপ্ত করেছে। তাদের দুঃখ বাড়িয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যে জাতিরা নিজেদের নিরাপদ বলে মনে করে, তাদের প্রতি আমি অতিশয় ক্রোধান্বিত| আমি যখন তেমন রেগে ছিলাম না, তখন আমি ঐ জাতিদের ব্যবহার করেছিলাম আমার লোকেদের শাস্তি দিতে| কিন্তু ঐ জাতিগুলো ক্ষতি সাধন করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিশ্চিন্তে থাকা সেই সব জাতির উপরে আমি ভীষণ রেগে গিয়েছি, কারণ আমি যখন অল্প রেগে গিয়েছিলাম তখন তারা আরো বেশি কষ্ট দিয়েছিল।