Zechariah 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আরও ঘোষণা কর, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমার নগরগুলো পুনর্বার মঙ্গলে পরিপূর্ণ হবে এবং মাবুদ সিয়োনকে পুনরায় সান্ত্বনা দেবেন ও জেরুশালেমকে পুনর্বার মনোনীত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আরও ঘোষণা করো: সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘আমার নগরগুলি আবার মঙ্গলে উপচে পড়বে, এবং সদাপ্রভু আবার সিয়োনকে সান্ত্বনা দেবেন এবং জেরুশালেমকে মনোনীত করবেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আরও ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার নগর সকল পুনর্ব্বার মঙ্গলে আপ্লাবিত হইবে, এবং সদাপ্রভু সিয়োনকে পুনর্ব্বার সান্ত্বনা করিবেন, ও যিরূশালেমকে পুনর্ব্বার মনোনীত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আরও ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার নগর সকল পুনর্বার মঙ্গলে আপ্লাবিত হইবে, এবং সদাপ্রভু সিয়োনকে পুনর্বার সান্ত্বনা করিবেন, ও যিরূশালেমকে পুনর্বার মনোনীত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই প্রতিজ্ঞা করছি যে, আমার শহরগুলোতে আবার মংগল উপ্চে পড়বে আর আমি আবার সিয়োনকে সান্ত্বনা দেব এবং আবার যিরূশালেমকে বেছে নেব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্ রাব্বুল আলামীন এই ওয়াদা করছি যে, আমার শহরগুলোতে আবার উন্নতি উপ্চে পড়বে আর আমি আবার সিয়োনকে সান্ত্বনা দেব এবং আবার জেরুজালেমকে বেছে নেব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আরও ঘোষণা কর, সর্বাধিপতি প্রভু বলেন, আমার নগরগুলি আবার সমৃদ্ধ সচ্ছল হয়ে উঠবে, প্রভু সিয়োনকে আবার সান্ত্বনা দান করবেন, জেরুশালেমকে মনোনীত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতেরা বলল লোকেদের বল: “প্রভু সর্বশক্তিমান বলেন, ‘আমার শহর আবার ধনী হয়ে উঠবে| আমি সিয়োনকে স্বস্তি দেব| আমি জেরুশালেমকে আবার আমার বিশেষ শহর হিসাবে মনোনীত করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার, ঘোষণা করে, বল, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, আমার শহরগুলোতে আবার মঙ্গল উপচিয়ে পড়বে এবং সদাপ্রভু আবার সিয়োনকে সান্ত্বনা করবেন ও যিরূশালেমকে আবার বেছে নেবেন।