Zechariah 1:3 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব লোকদের বলো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘আমার দিকে ফেরো,’ সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘আর আমিও তোমাদের দিকে ফিরব,’ সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি এই লোকদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন; তোমরা আমার প্রতি ফির, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি এই লোকদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন; তোমরা আমার প্রতি ফির, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তুমি লোকদের বল যে, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, ‘তোমরা আমার দিকে ফেরো, তাতে আমিও তোমাদের দিকে ফিরব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তুমি লোকদের বল যে, আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, ‘তোমরা আমার দিকে ফেরো, তাতে আমিও তোমাদের দিকে ফিরব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলছেন, তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমরা অবশ্যই লোকেদের এই কথাগুলি বলবে| প্রভু বলেন, “তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরব|” সর্বশক্তিমান প্রভুই এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তুমি এই লোকদের বল, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা আমার দিকে ফেরো!” বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তাতে আমিও তোমাদের দিকে ফিরব।