Zechariah 1:7 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের এগারো মাসের, অর্থাৎ শবাট মাসের, চব্বিশ দিনের দিন সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাববাদী সখরিয়ের কাছে এল, বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দারিয়াবসের দ্বিতীয় বৎসরের একাদশ মাসের, অর্থাৎ শবাট মাসের, চতুর্ব্বিংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দারিয়াবসের দ্বিতীয় বৎসরের একাদশ মাসের, অর্থাৎ শবাট মাসের, চতুর্বিংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের এগারো মাসের, অর্থাৎ শবাট মাসের চব্বিশ দিনের দিন বেরিখিয়ের ছেলে নবী সখরিয়ের কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছরের এগারো মাসের, অর্থাৎ শবাট মাসের চব্বিশ দিনের দিন বেরিখিয়ের ছেলে নবী জাকারিয়ার উপর মাবুদের কালাম নাজেল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট দারাউসের রাজত্বের ঐ বৎসরের একাদশ মাসে (অর্থাৎ শবাট মাসের চব্বিশ তারিখে) সখরিয়ের কাছে পরমেশ্বরের বাণী এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের একাদশতম মাসের 24তম দিনে সখরিয় প্রভুর কাছ থেকে আরেকটি বার্তা পেলেন| বার্তাটি এইরকম ছিল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দারিয়াবসের দ্বিতীয় বছরের এগারো মাস অর্থাৎ শবাট মাসের, চব্বিশ দিনের র দিন সদাপ্রভুর বাক্য ইদ্দোরের নাতি, বেরিখিয়ের ছেলে সখরিয় ভাববাদীর কাছে প্রকাশিত হল।