Zechariah 1:9 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এগুলি কী?” যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, “সেগুলি কী তা আমি তোমাকে দেখাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হে আমার প্রভু, ইহারা কে? তাহাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন, ইহারা কে, তাহা আমি তোমাকে জ্ঞাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি বলিলাম, হে আমার প্রভু, ইহারা কে? তাহাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন, ইহারা কে, তাহা আমি তোমাকে জ্ঞাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এগুলো কি?” আর একজন স্বর্গদূত যিনি আমার সংগে কথা বলছিলেন উত্তরে তিনি বললেন, “ওগুলো কি তা আমি তোমাকে দেখাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জিজ্ঞাসা করলাম, “হে হুজুর, এগুলো কি?” আর একজন ফেরেশতা যিনি আমার সংগে কথা বলছিলেন জবাবে তিনি বললেন, “ওগুলো কি তা আমি তোমাকে দেখাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এই ঘোড়াগুলির তাৎপর্য কি? তিনি বললেন, এদের তাৎপর্য আমি তোমাকে জানাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জিজ্ঞেস করলাম, “মহাশয়, এই ঘোড়াগুলি কিসের জন্য?” তখন যে দেবদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি বললেন, “আমি তোমায় দেখাছি এই ঘোড়াগুলো কিসের জন্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “হে আমার প্রভু, এরা কারা?” তাতে একজন স্বর্গদূত যিনি আমার সঙ্গে কথা বলছিলেন উত্তরে তিনি বললেন, “এরা কে তা আমি তোমাকে দেখাব।”