Zechariah 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদেরকে মাবুদে বিক্রমশালী করবো এবং তারা তাঁর নামে চলাচল করবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সদাপ্রভুতে শক্তিশালী করব এবং তাঁর নামে তারা নিরাপদে বাস করবে,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদিগকে সদাপ্রভুতে বিক্রমী করিব, এবং তাহারা তাঁহার নামে গমনাগমন করিবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদিগকে সদাপ্রভুতে বিক্রমী করিব, এবং তাহারা তাঁহার নামে গমনাগমন করিবে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শক্তি দিয়ে আমি তাদের শক্তিশালী করব এবং আমার ইচ্ছামত তারা চলাফেরা করবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শক্তি দিয়ে আমি তাদের শক্তিশালী করব এবং আমার ইচ্ছামত তারা চলাফেরা করবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শক্তিতে আমি তাদের করব শক্তিমান, আমার নামেই তারা করবে অভিযান— এ কথা বলেছেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর লোকেদের শক্তিশালী করবেন এবং তারা তাঁর কর্ত্তৃত্বে এবং নামে বাঁচবে| প্রভু এইসব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শক্তি দিয়ে আমি তাদের শক্তিশালী করব এবং তারা তাঁর নামে চলাফেরা করবে!” এটি সদাপ্রভুর ঘোষণা!