Zechariah 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মূর্তিগুলো অসারতার কথা বলেছে, গণকেরা মিথ্যা দর্শন পেয়েছে ও মিথ্যা স্বপ্নের কথা বলেছে; তারা বৃথাই সান্ত্বনা দেয়; এই কারণে লোকেরা পালকহীন ভেড়ার পালের মত চলে যায় ও দুঃখ পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিমাগুলি ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, তারা বৃথাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায় মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঠাকুরগণ অসারতার কথা বলিয়াছে, মন্ত্রপাঠকেরা মিথ্যা দর্শন পাইয়াছে, ও মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছে; তাহারা বৃথাই সান্ত্বনা দেয়; এই কারণ লোকেরা মেষপালের ন্যায় চলিয়া যায় ও দুঃখ পায়, কেননা পালক নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঠাকুরগণ অসারতার কথা বলিয়াছে, মন্ত্রপাঠকেরা মিথ্যা দর্শন পাইয়াছে, ও মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছে; তাহারা বৃথাই সান্ত্বনা দেয়; এই কারণ লোকেরা মেষপালের ন্যায় চলিয়া যায় ও দুঃখ পায়, কেননা পালক নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতিমাগুলো ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, আর তারা মিথ্যাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা অত্যাচারিত হয়ে ভেড়ার মত ঘুরে বেড়ায়, কারণ তাদের পালক নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূর্তিগুলো ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, আর তারা মিথ্যাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা অত্যাচারিত হয়ে ভেড়ার মত ঘুরে বেড়ায়, কারণ তাদের পালক নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই লোকে পালকহীন মেষপালের মত, পথ হারিয়ে দুরবস্থায় পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে মূর্ত্তি ও যাদুর মাধ্যমে ভবিষ্যৎ জানতে চেষ্টা করে| কিন্তু সেটা কোন কাজের নয়| যাদুকররা সবসময় তাদের স্বপ্ন ও দর্শন সম্পর্কে কথা বলে কিন্তু সেগুলো সবই নিছক মিথ্যা| তাই লোকেরা সাহায্যের জন্য ভুল পথে চালিত মেষের মত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চালনা করবার জন্য কোন মেষপালক নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পরিবারের প্রতিমাগুলি মিথ্যা কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা ছলনাপূর্ণ স্বপ্নের বিষয়ে বলে এবং মিথ্যা সান্ত্বনা দেয়। সেইজন্য তারা ভেড়ার মত ঘুরে বেড়ায় এবং ক্ষতিগ্রস্ত হয় কারণ কোনো পালক নেই।