Zechariah 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে, আর আমি ছাগলগুলোকে প্রতিফল দেব; কারণ বাহিনীগণের মাবুদ আপন পাল এহুদা-কুলের তত্ত্বাবধান করেছেন এবং তাকে তাঁর যুদ্ধের সতেজ ঘোড়ার মত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, এবং আমি নেতাদের শাস্তি দেব; কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন তাঁর পালের, যিহূদা কুলের, এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদিগকে প্রতিফল দিব; কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল যিহূদা-কুলের তত্ত্বাবধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদিগকে প্রতিফল দিব; কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল যিহূদা-কুলের তত্ত্বাবধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু নিজের পালের, অর্থাৎ যিহূদার লোকদের দেখাশোনা করব এবং যুদ্ধের শক্তিশালী ঘোড়ার মত করে তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “পালকদের বিরুদ্ধে আমার রাগ জ্বলে উঠছে, সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি আল্লাহ্ রাব্বুল আলামীন নিজের পালের, অর্থাৎ এহুদার লোকদের দেখাশোনা করব এবং যুদ্ধের শক্তিশালী ঘোড়ার মত করে তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালকদের উপরে আমার প্রচণ্ড ক্রোধ, নেতাদের আমি দণ্ড দেব। যিহুদাকূল আমার! আমি স্বয়ং তাদের তদারক করব, গড়ে তুলব যুদ্ধের তেজী ঘোড়া করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমি মেষপালকদের প্রতি অত্যন্ত রুদ্ধ| আমি তাদের শাস্তি দেব| ঐ নেতারা আমার লোকেদের জন্য জবাবদিহি করতে বাধ্য|” (যিহূদার লোকেরা ঈশ্বরের পাল| ঈশ্বর তাদের যত্ন নেন, ঠিক যেমন একজন সৈন্য তার সুন্দর যুদ্ধের অশ্বের যত্ন নেয়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলছেন, পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠেছে, এটা পুরুষ নেতা এবং যাকে আমি শাস্তি দেব; সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি বাহিনীদের সদাপ্রভুও নিজের পালের, যিহূদা কুলের দেখাশোনা করব এবং তাদেরকে তাঁর যুদ্ধের ঘোড়ার মত করে তুলবেন।