Zechariah 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা থেকে কোণের পাথর, গোঁজ, যুদ্ধ-ধনু এবং সমস্ত শাসনকর্তা উৎপন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিহূদা থেকে আসবে কোণার পাথর, তাঁর থেকে আসবে তাঁবু-খুটা, তাঁর থেকে আসবে যুদ্ধের ধনুক, তাঁর থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইতে কোণের প্রস্তর, তাহা হইতে গোঁজ, তাহা হইতে যুদ্ধ-ধনু, তাহা হইতে সমুদয় শাসনকর্ত্তা উৎপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইতে কোণের প্রস্তর, তাহা হইতে গোঁজ, তাহা হইতে যুদ্ধ-ধনু, তাহা হইতে সমুদয় শাসনকর্তা উৎপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা থেকে কোণার পাথর, তাম্বুর গোঁজ, যুদ্ধের ধনুক ও সমস্ত শাসনকর্তা আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা থেকে কোণার পাথর, তাম্বুর গোঁজ, যুদ্ধের ধনুক ও সমস্ত শাসনকর্তা আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের শাসন করার জন্য তাদের মধ্য থেকেই উৎপন্ন হবে সৈন্যাধ্যক্ষ নেতা, ও শাসক
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোণের পাথর, তাঁবুর কীলক, যুদ্ধের ধনু এবং আধিকারিকরা একসঙ্গে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে থেকেই কোণের প্রধান পাথর আসবে; তাদের মধ্যে থেকেই তাঁবুর গোঁজ আসবে; তাদের মধ্যে থেকেই যুদ্ধের ধনুক আসবে; তাদের মধ্যে থেকেই প্রত্যেক শাসনকর্ত্তা আসবে।