Zechariah 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বীরদের মত তারা যুদ্ধে দুশমনদের পথের কাদায় দলিত করবে; তারা যুদ্ধ করবে, কেননা মাবুদ তাদের সহবর্তী; আর ঘোড়সওয়াররা লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়াবে। তারা যুদ্ধ করবে কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন, তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে [শত্রুদিগকে] পথের কর্দ্দমে মর্দ্দন করিবে; তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী; আর অশ্বারোহিগণ লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে [শত্রুদিগকে] পথের কর্দমে মর্দন করিবে; তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্তী; আর অশ্বারোহিগণ লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদার লোকেরা এমন শক্তিশালী লোকদের মত হবে যারা যুদ্ধে কাদা-ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়। আমি তাদের সংগে থাকব বলে তারা যুদ্ধ করে ঘোড়সওয়ারদের হারিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদার লোকেরা এমন শক্তিশালী লোকদের মত হবে যারা যুদ্ধে কাদা-ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়। আমি তাদের সংগে থাকব বলে তারা যুদ্ধ করে ঘোড়সওয়ারদের হারিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বিজয়ী সেনার মত পথের কাদায় শত্রুদের পদদলিত করবে। দুর্ধর্ষ অশ্বারোহী সেনানীকে করবে বিপর্যস্ত, কারণ আমি তাদের সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা হবে যোদ্ধারা শত্রু সৈন্যবাহিনীর ওপর রাস্তা ঘাটে কাদা মাড়িয়ে চলে যাবার মত| তারা যখন লড়াই করবে প্রভু তাদের সঙ্গে থাকবেন| তারা অশ্বারোহী সৈন্যদেরও হারাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সেই সমস্ত যোদ্ধাদের মত হবে যারা যুদ্ধে কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়; তারা যুদ্ধ করবে, কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন এবং তারা তাদের লজ্জায় ফেলবে যারা যুদ্ধের ঘোড়া চরে।